ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তনের ম্যাচে বিলবাওকে ১ হালি দিলো বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তনের ম্যাচে বিলবাওকে ১ হালি দিলো বার্সেলোনা
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তনের ম্যাচে বিলবাওকে ১ হালি দিলো বার্সেলোনা

দীর্ঘ ৯০৯ দিন পর নিজেদের ঘরে ফিরল বার্সেলোনা। আর ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তনের ম্যাচে গোল উৎসব করেছেন ইয়ামাল-পেদ্রিরা। সেই সঙ্গে লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে উঠল হ্যান্সি ফ্লিকের দল।

শনিবার (২২ নভেম্বর) রাতে ক্যাম্প ন্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

এদিন ম্যাচ শুরুর ২০ সেকেন্ডেই প্রথম আক্রমণ চালায় বার্সেলোনা। এরপর ৪ মিনিটেই বার্সাকে এগিয়ে দেনে রবার্ট লেভানডফস্কি। মিডফিল্ডে গালেরেত্তার ভুলে বল পেয়ে এরিক গার্সিয়ার পাস থেকে নিকট পোস্টে জালে বল জড়ান এই পোলিশ তারকা।

এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল অ্যাথলেটিক, তখনই লামিন ইয়ামালের লং-বলে একাই গোলমুখে ঢুকে পড়েন ফেরান তোরেস।প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তার শট সিমোনের হাত ও পায়ে লেগে জড়ায় জালে।

বিরতির ঠিক আগের এই গোল যেন শেষ আশা-ভরসাটুকুও কেড়ে নেয় বিলবাওয়ের। দ্বিতীয়ার্ধেও শুরু হয় বার্সার ধাক্কায়। ৪৮ মিনিটে আবারও গালেরেত্তার ভুলে বল পেয়ে যান ফারমিন লোপেজ। সেই সুযোগ নষ্ট না করে নিখুঁত শটে স্কোরশিট ৩–০ করেন তিনি।

৫৪ মিনিটে মিডফিল্ডার সানচেত ফেরমিনকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে আধঘণ্টারও বেশি সময় বিলবাওকে ১০ জন নিয়ে খেলতে হয়। দশজনের বিলবাও যখন প্রায় ভেঙে পড়া অবস্থায়, ঠিক সে সময়ে আরও গোলের সম্ভাবনা থাকলেও বার্সা ব্যবহার করতে পারেনি সব সুযোগ।

অবশেষে ইনজুরি টাইমে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি এনে দিয়ে বড় জয়ের রাত পুরোপুরি নিশ্চিত করেন ফেরান। যাতে প্রত্যাবর্তনের ম্যাচে উৎসবে মাতে বার্সেলোনার সমর্থকের।

এতে ১৩ ম্যাচে ১০ জয়, ১ ড্র ও ২ হারে বার্সেলোনার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলে ১০ জয়, ১ ড্র ও ১ হারে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৩১। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:২৭   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস
লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় মায়ামির
ক্যারিয়ারের শেষ ইনিংসে হিলির তাণ্ডব, ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ
ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়
জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ