ভূমিকম্প সতর্কতায় সরকার প্রস্তুত, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ চান প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিকম্প সতর্কতায় সরকার প্রস্তুত, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ চান প্রধান উপদেষ্টা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



ভূমিকম্প সতর্কতায় সরকার প্রস্তুত, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ চান প্রধান উপদেষ্টা

সাম্প্রতিক ভূমিকম্পগুলোর প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেছিলেন দেশের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞ ও গবেষকেরা। সেখানে তারা জানিয়েছেন, আতঙ্কের কোনো কারণ নেই; তবে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা এখনই নিতে হবে।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের উদ্দেশে বলেন, ‘স্বল্প সময়ের মধ্যেই সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা হাত গুটিয়ে বসে থাকতে চাই না। আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নিতে চাই না। আপনারা দ্রুত লিখিত সুপারিশ দিন, সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।’

তিনি আরও জানান, ভূমিকম্প–সম্পর্কিত পদক্ষেপের জন্য বিশেষজ্ঞ কমিটি ও একটি বা একাধিক টাস্কফোর্স গঠনের কাজ চলছে। বিশেষজ্ঞদের লিখিত পরামর্শ পাওয়ার পর কার্যক্রম চূড়ান্ত করা হবে।

সোমবার রাতের বৈঠক সম্পর্কে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

বাংলাদেশ সময়: ২৩:৪১:১২   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথা ডিজিটাল ডায়াগনস্টিকে চালু হলো ভ্যাকসিন সেবা
আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ