১০ জনের এভারটনের কাছে হারল ইউনাইটেড

প্রথম পাতা » খেলাধুলা » ১০ জনের এভারটনের কাছে হারল ইউনাইটেড
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



১০ জনের এভারটনের কাছে হারল ইউনাইটেড

সময়টা মোটামুটি ভালোই যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ ৫ ম্যাচে কোনো হারের মুখ দেখেনি তারা। তবে সোমবার (২৪ নভেম্বর) রাতে ঘরের মাঠে ১০ জনের এভারটনের কাছে হেরে আবারও বড় এক ধাক্কা খেল আমোরিমের দল।

ওল্ড ট্রাফোর্ডে এভারটনের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানইউ। ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিয়েরনান ডিউসবারি-হল।

ম্যাচের ১৩তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এভারটনের ইদ্রিসা গুয়ে। নিজ ক্লাবের খেলোয়াড়কে চড় মারেন সেনেগালের এই মিডফিল্ডার। রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।

এরপর অবশ্য এভারটনই লিড পেয়ে যায়। ২৯তম মিনিটে ডিউসবারি-হল ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন, ইউনাইটেডের গোলকিপার হাত দিয়ে নাগাল পেলেও বল জালে ঢুকে যায়।

দ্বিতীয় হাফে আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় ইউনাইটেড। তবে কাজের কাজ কিছুই হচ্ছিল না। ম্যাচের ৮০ ও ৮৮তম মিনিটে এভারটনের গোলকিপার জর্ডান পিকফোর্ড অবিশ্বাস্য দুইটি সেভ করে দলকে গোল হজমের হাত থেকে বাঁচায়। শেষ পর্যন্ত ঘরের মাঠে হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

দুই দলই ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দশ নম্বরে ইউনাইটেড, তার পরের স্থানেই এভারটন।

বাংলাদেশ সময়: ১০:৫৮:৫৩   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
মাঠে ফিরেই জাদু দেখালেন মেসি, মায়ামির জার্সিতে নতুন রেকর্ড
বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি
মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ