প্রাথমিক শিক্ষার উন্নয়নে গবেষণা বৃদ্ধির আহ্বান গণশিক্ষা উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিক শিক্ষার উন্নয়নে গবেষণা বৃদ্ধির আহ্বান গণশিক্ষা উপদেষ্টার
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



প্রাথমিক শিক্ষার উন্নয়নে গবেষণা বৃদ্ধির আহ্বান গণশিক্ষা উপদেষ্টার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যে সকল সমস্যা রয়েছে সেসব বিষয়ে গবেষণা আরও বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমে বাস্তব সমস্যাগুলোর সমাধানও বেরিয়ে আসবে।

আজ মঙ্গলবার ঢাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) আয়োজিত ‘গবেষণা প্রতিবেদন উপস্থাপনবিষয়ক কর্মশালা’য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে অনেক সময় প্রচুর অর্থ ব্যয় করে গবেষণা করা হয়, কিন্তু সেগুলো বাস্তবে কোনো কাজে লাগে না। তাই বাস্তব সমস্যার বিষয়ে আমাদের আরও বেশি গবেষণা প্রয়োজন। পাশাপাশি, গবেষণার জন্য অর্থ বরাদ্দের পরিমাণও বৃদ্ধি করতে হবে।’

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষাবিদ দিলরুবা কবির, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বক্তব্য রাখেন।

পরে তিনি শিক্ষাবিদ দিলরুবা কবির রচিত ‘পাঠ্যক্রমে সৃজনশীল কাজ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ২২:১১:০৩   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ