আমিরুলের হ্যাটট্রিকে কোরিয়াকে রুখে দিল যুবারা

প্রথম পাতা » খেলাধুলা » আমিরুলের হ্যাটট্রিকে কোরিয়াকে রুখে দিল যুবারা
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



আমিরুলের হ্যাটট্রিকে কোরিয়াকে রুখে দিল যুবারা

জুনিয়র হকি বিশ্বকাপে আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হারের দিন হ্যাটট্রিকে রাঙিয়েছিলেন আমিরুল ইসলাম। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও তিন গোলের দেখা পেয়েছেন বাংলাদেশের তরুণ এই পেনাল্টি কর্নার স্পেশালিস্ট। তার উজ্জ্বল নৈপুণ্যে শক্তিশালী কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দিয়েছে সিগফ্রায়েড আইকম্যানের দল।

যুবাদের এই বিশ্বকাপে নিয়মিত খেলে থাকে কোরিয়ানরা।
র‍্যাংকিংয়েও তারা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। কিন্তু চেন্নাইয়ের রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে লড়াই হয়েছে সমানে সমান। প্রথম কোয়ার্টারে অবশ্য দুই গোলে লিড পেয়েছিল কোরিয়া। খেলার অষ্টম মিনিটে পেনাল্টি কর্নারে গোল করেন লি মিন হাইওক।
পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকেই ব্যবধান বাড়ান সন সিউংহান।

পরের কোয়ার্টারের শুরুতে লি মিন আবারও গোল করে দলের ব্যবধান বাড়ান। তাতে মনে হচ্ছিল বড় ব্যবধানে হারতে চলেছে বাংলাদেশ। কিন্তু আমিরুল-রাকিবুলরা হতোদ্যম হয়ে পড়েনি।
দারুণভাবে ঘুরে দাঁড়ান তাঁরা।

তৃতীয় কোয়ার্টার শুরুর পরপরই পেনাল্টি কর্নার থেকে ম্যাচে সমতা আনেন আমিরুল। বাংলাদেশের পরের দুটি গোলও আসে পেনাল্টি কর্নার থেকে। চতুর্থ ও শেষ কোয়ার্টারের প্রথম মিনিটেই আমিরুলের লক্ষ্যভেদ। তাতে ম্যাচ জমে ওঠে।
কোরিয়ানদের ওপর চাপ অব্যাহত রেখে ৫৬ মিনিটে আবারও আমিরুলের গোল। বাকি সময় অবশ্য রক্ষণ আগলে রেখে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পায় বাংলাদেশ। আগামী পরশু গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবেন আমিরুলরা।

বাংলাদেশ সময়: ২২:৪৯:০০   ২৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ