ফতুল্লায় ১০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ১০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



ফতুল্লায় ১০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ছয়তলা ভবনের ছাদের কক্ষ থেকে ১০০টি ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার গভীর রা‌তে এই অভিযান চালানো হয়।

থানার পরিদর্শক (অপারেশনস) আনোয়ার হোসেনের নেতৃত্বে সাব–ইন্সপেক্টর রফিক, জহিরুল ইসলাম, শামীম হোসেন ও সঙ্গী ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে জামতলা এলাকার ওই ভবনে তল্লাশি চালান। সেখানে থাকা দুই যুবককে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম সাজু (২৭) এবং হাবিব মিয়া (২৫)। দুজনই জামতলার আবু তালেবের ছয়তলা ভবনের ছাদের ঘরে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সাজুর কাছ থেকে ৮০টি এবং হাবিবের কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে ফতুল্লা থানা পুলিশ নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:২৫   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ