পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণ রোধে অভিযান চালিয়ে হাশেম ফুডস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রবিবার (৭ ডিসেম্বর) রূপগঞ্জের আউখার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ মারজানুর রহমান।

অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন দাখিল করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

কর্তৃপক্ষ জানায়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১-এর বিধান না মানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশদূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নারায়ণগঞ্জ জেলায় নিয়মিতভাবে পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:১৩   ২৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘাত প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
‎ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ
সরিষাবাড়ীতে সরকারি রাস্তা দখল, চরম দুর্ভোগে ৫০ পরিবার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ