তরুণদের জন্য সুযোগ তৈরি করা জরুরি: মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণদের জন্য সুযোগ তৈরি করা জরুরি: মাসুদুজ্জামান
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



তরুণদের জন্য সুযোগ তৈরি করা জরুরি: মাসুদুজ্জামান

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণদের জন্য সহযোগিতা ও সুযোগ সৃষ্টির গুরুত্ব তুলে ধরেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “তরুণরা কাজ করতে চায়, কিন্তু ফান্ডের অভাবে এগোতে পারে না। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জায়গাগুলো মসৃণ হলে তরুণরা ভবিষ্যতে আমাদের জায়গায় আসতে পারবে।’’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি তীব্র সমালোচনা করে বলেন, “প্রতি বছর নারায়ণগঞ্জে ডেঙ্গু ভয়াবহ রূপ নেয়। কিন্তু জেলা প্রশাসন, সিভিল সার্জন, সিটি করপোরেশন আগেই কেন উদ্যোগ নেয় না? পরিস্থিতি খারাপ হলে তখন ফগার মেশিন নিয়ে নামা—এটা অভিনয়ের মতো।”

তিনি আরও বলেন, “আমাদের অধিকার আছে স্বাস্থ্যসেবা পাওয়ার। প্রশাসন কিংবা সিটি করপোরেশন পাশে দাঁড়াবে—এটা কোনো দয়া না, নাগরিকের অধিকার।”

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে তিনি বলেন, “উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। স্বাধীনতার পরে এত ত্যাগ কোনো মা খুব কমই দিয়েছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

উপস্থিত ছিলেন—মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসূফ খান টিপু, জামায়াতের নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সানজিদা আক্তার মিতু, সিনিয়র অফিসার তানভীর মোহাম্মদ সুজন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮:০১:৫১   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ