সোনারগাঁয়ে নবাগত ইউএনও’র যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে নবাগত ইউএনও’র যোগদান
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



সোনারগাঁয়ে নবাগত ইউএনও’র যোগদান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আসিফ আল জিনাত।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর রাজস্ব সার্কেলের ফাইরুজ তাসনিম।

নবাগত ইউএনও মো. আসিফ আল জিনাত ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোনারগাঁয়ে যোগদানের আগে তিনি সর্বশেষ একই পদে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি জামালপুর সদর উপজেলায়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৩:৫৭   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ