ভারত থেকে পেঁয়াজ আসা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত থেকে পেঁয়াজ আসা শুরু
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



ভারত থেকে পেঁয়াজ আসা শুরু

টানা তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করে।

আজ বিকেলে আমদানিকারক রকি এন্টারপ্রাইজের ৩০ টনের একটি পেঁয়াজের চালান দেশে আসে। আমদানির খবর জানাজানি হতেই মোকামে দাম কমে যায়। ফলে খুচরা বাজারেও দাম কিছুটা কম দেখা গেছে।

ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর বাজারে কিছুটা স্বস্তি এনেছে।

আরেক ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, স্থানীয় শুকনা পেঁয়াজ প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ১০০ টাকায় নেমে এসেছে। আর মুড়িকাটা পাতা পেঁয়াজ গতকাল প্রতি কেজি ১০০ টাকা ছিল, আজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে তা সীমিত পরিসরে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। পেঁয়াজ আমদানির আইপি (ইমপোর্ট পারমিট) আরও উন্মুক্ত করে দেওয়া হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:১৪   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ