মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই নৌকাসহ আটক ২২

প্রথম পাতা » চট্টগ্রাম » মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই নৌকাসহ আটক ২২
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই নৌকাসহ আটক ২২

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুইটি ইঞ্জিনচালিত নৌকাসহ ২২ জনকে আটক করেছে নৌবাহিনী। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন উপকূল থেকে তাদের আটক করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচারের গোপন তথ্যের ভিত্তিতে সেন্ট মার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩৬.৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুটি কাঠের নৌকা চোখে পড়ে।
নৌবাহিনীর জাহাজ কাছে গেলে নৌকাগুলো পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তা আটক করা হয়।

আটক নৌকা দুটির নাম‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ ও ‘মা-বাবার দোয়া-১০’। পরে তল্লাশিতে বাংলাদেশি ডায়মন্ড সিমেন্টের এক হাজার ৫০০ বস্তা জব্দ করা হয়। এ সময় নৌকায় থাকা ২২ জন অভিযুক্ত চোরাকারবারিকেও আটক করা হয়।
পরে জব্দ করা নৌকা, সিমেন্ট ও আটক ব্যক্তিদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৪০   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ