আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো কুতুববাগ দরবারের ওরস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো কুতুববাগ দরবারের ওরস
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো কুতুববাগ দরবারের ওরস

ঢাকার ফার্মগেট কুতুববাগ দরবারের তিন দিনের বার্ষিক ওরস ও বিশ্ব জাকের ইজতেমা শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার বন্দরের কুতুববাগ প্রাঙ্গণে দেশ-বিদেশের হাজার হাজার জাকের-মুরিদ, ভক্ত-আশেকানের উপস্থিতিতে তিন দিনব্যাপী জিকির-আসকার, ইবাদত-বন্দেগি এবং ওলামায়ে কেরামের ওয়াজ-নসিহত, মিলাদ-কিয়ামের মধ্যদিয়ে ওরস ও বিশ্ব জাকের ইজতেমা শেষ হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার আগে খাসবয়ান পেশ করেন মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ্ নকশবন্দী কুতুববাগী।

উল্লেখ্য, এই ইসলামি দ্বীনি জলসায় বাংলাদেশের হাজার হাজার জাকের মুরিদ ছাড়াও চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের জাকের মুরিদ ও ভক্ত-আশেকানরা যোগদান করেন।

বুধবার বাদ আসর থেকে সারারাত ইবাদত-বন্দেগি, ওয়াজ-নসিহত, তাহাজ্জুদ ও ফজরের নামাজ হয় এবং ফাতেহা শরিফ, খতম শরিফ আদায় শেষে বাংলাদেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বৃহস্পতিবার বাদ ফজর একইভাবে মোনাজাতের মধ্য দিয়ে শুক্রবার দিনের সূচনা হয়।

শুক্রবার সকাল ৯টা থেকে জুমার আগপর্যন্ত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, ওলামায়ে কেরামরা শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত বিষয়ে কুরআন, হাদিস, ইজমা-কিয়াসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এ সময় বিদেশিদের মধ্য থেকে জাপানি নাগরিক মাতামি উদাচি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, কুতুববাগীর এই ওরস ও বিশ্ব জাকের ইজতেমায় যোগ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ বছর আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা কুতুববাগীর জাপান সফর। জাপানে তার বহু জাকের মুরিদ রয়েছেন। আমাদের দেশের মানুষ কুতুববাগীকে খুব শ্রদ্ধা করেন ভালোবাসেন।

জুমার আগেই বাংলাদেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত করেন দরবারের পীর সৈয়দ জাকির শাহ নকশবন্দী কুতুববাগী।

মোনাজাতে বাংলাদেশ ও বিশ্বের শান্তির জন্য আল্লাহর দরবারে আকুল আবেদন করেন। হাজার হাজার কন্ঠে আমিন আমিন ধ্বনিতে শেষ হয় তিন দিনের এই বিশ্ব জাকের ইজতেমা।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩০   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ