তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিকেল সোয়া চারটার দিকে পাকিস্তানের হাইকমিশনার গুলশানের কার্যালয়ে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য এবং বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে গত ৭ জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ২১:৩০:১৯   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
শুধু ফলাফল নয়, মানবিক মূল্যবোধেও গুরুত্ব দিতে হবে: ডিসি
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের অপ্রাপ্তি পূরণে সর্বোচ্চটা দিতে চাই: মাধবী মার্মা
স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব এজেন্সিকে কাজের সুযোগের দাবি এবি পার্টির
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ : স্পিকার
প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠন করতে হবে
শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ