নারী ভোটারদের নিয়ে গণভোটের প্রচারণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী ভোটারদের নিয়ে গণভোটের প্রচারণা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬



নারী ভোটারদের নিয়ে গণভোটের প্রচারণা

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের নারী ভোটারদের জন্য বিশেষ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী মহিলা কলেজ মিলনায়তন ও রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, ‘গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আপনার পছন্দের প্রার্থীকে সচেতনভাবে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ ও প্রথমবারের ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পরিবর্তনের চাবিকাঠি এখন আপনাদের হাতে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।’ পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আশপাশের মানুষদের মধ্যেও গণভোট সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সারোয়ার জাহান এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। তাঁরা নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গুজব থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:০১   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অপরাধমুক্ত সমাজ গড়তে সরিষাবাড়ীতে ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সমাবেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত
ধারাবর্ষা জামে মসজিদে গণশৌচাগার নির্মাণে বিএনপি নেতা উজ্জ্বল সরকার
সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
মধুখালীতে সাবেক কাউন্সিলর লিটনের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত,কোটি টাকার ক্ষতি
সদরপুরে ১ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ