নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের সঙ্গে বৈঠক করেছে দুটি দল: আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের সঙ্গে বৈঠক করেছে দুটি দল: আব্বাস
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের সঙ্গে বৈঠক করেছে দুটি দল: আব্বাস

দুটি রাজনৈতিক দল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ বিষয়ে তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, দেশ এখন ক্রান্তিলগ্নে। আশঙ্কা করছি, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসনে জয়লাভ করবে তারা। দুটি রাজনৈতিক দল একটি বড়, আরেকটি তাদের বাচ্চা। বিএনপিকে হারিয়ে এই দুটি দল যেনো ক্ষমতায় আসতে পারে-এ ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ের লোকদের সঙ্গে বৈঠক করেছে তারা।

এ সময় মির্জা আব্বাস বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, তারা যেনো কোনভাবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করতে না পারে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:০৬   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ
চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ