বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না: সারজিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না: সারজিস
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না: সারজিস

ন্যূনতম জ্ঞান ও শিক্ষা না রেখে মানুষকে যারা বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে প্রচারণা ও উঠান বৈঠকে এসব কথা বলেন সারজিস। এ সময় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সঙ্গে তাদের সমস্যার কথা শুনেন তিনি।

এ সময় গণভোট নিয়ে সারজিস বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না- এই থাকবে না, ওই থাকবে না! আমরা মনে করি এ কথা বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে- আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেয়া হবে না।

তিনি বলেন, ‘আমাদের ভুললে চলবে না, এই নতুন বাংলাদেশটা এক হাজারেরও- বেশি শহীদের জীবনের বিনিময়ে পেয়েছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে। এটার মূলকারণ ছিল বাংলাদেশের মানুষ সংস্কার চাচ্ছিল। পরিবর্তন চাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘এ সংস্কারটা হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে লাগবে। যারা নতুন করে স্বৈরাচার হতে চাইবে, ফ্যাসিস্ট হতে চাইবে- তারা চাইবে এই গণভোটটা যেন বাস্তবায়ন না হয়। গণভোট যেন না দেয়া হয়।’

সারজিস দাবি করে বলেন, ‘আমরা তো এটা কোনোদিন চাইতে পারি না। বাংলাদেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, আমরা যদি সিস্টেমগুলোর সংস্কার করতে চাই, জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভারসাম্য রাখতে চাই; তাহলেই বাংলাদেশের গণভোটে হ্যাঁ ভোটের বিকল্প নাই।’

জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নাই জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি জয়যুক্ত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে বলেও জানান সারজিস।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:২১   ১৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ