খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের জন্য কারো সঙ্গে আপস করেননি : আবুল কালাম

প্রথম পাতা » চট্টগ্রাম » খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের জন্য কারো সঙ্গে আপস করেননি : আবুল কালাম
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের জন্য কারো সঙ্গে আপস করেননি : আবুল কালাম

বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন দিয়ে গেছেন। তিনি সারাটা জীবন দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের জন্য কখনো কারো সঙ্গে আপস করেননি।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাপরগঞ্জ ইউনিয়নের কাগৈরতলা মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, ‘নির্বাচনকে বানচাল করতে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা কখনো সফল হবে না। তারা স্বাধীনতার সময়ও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তা এ দেশের সবার জানা।
তারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।’

তিনি বলেন, ‘তাদের শুধু দেশের সঙ্গে বেঈমানি করার অভিজ্ঞতা আছে। তারা স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার শত্রু ছিল। আমরা হলাম স্বাধীনতার পক্ষের শক্তি।
আমাদের চারবার দেশ চালানোর অভিজ্ঞতা আছে। আমরা জানি রাষ্ট্র, জনগণ কিভাবে চালাতে হবে। আমি দেশনায়ক তারেক রহমানের ২৬ বছরের পরীক্ষিত সৈনিক।’

বিএনপির এই শিল্পবিষয়ক সম্পাদক বলেন, ‘এই দল (বিএনপি) করে আমি গর্ববোধ করি, কারণ এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এই দল এই দেশের আপামর জনসাধারণের দল।

আবুল কালাম বলেন, ‘জনতার ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি। যেখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। একটি নিরাপদ বাংলাদেশ গঠনে বিএনপি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।’

তিনি আরো বলেন, ‘এই দুই উপজেলার চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এবং মাদক বলতে কিছু থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে এসব অপকর্ম প্রতিহত করব।’

কালাম বলেন, ‘ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। এই প্রতীকের পবিত্রতা রাখতে হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি ধানের শীষকে আপনাদের কাছে আমানত হিসেবে দিয়ে রাখলাম। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে।’

এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মিশু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫৫   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও আইসসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৫০
দেশের ৯৭.৭৯ শতাংশ কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ
ভাইয়ের হাতে ভাই খুন, অবশেষে গ্রেফতার
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে - বাণিজ্যমন্ত্রী
কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ফেনীতে একজন নিহত
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
মেঘনার ভাঙন এলাকায় ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী
জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ