![]()
মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী কয়েকটি বোমা দিয়ে কৌশলগত হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী আজ বুধবার এ কথা জানিয়েছে।
সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলে থাকা সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একাধিক ৫ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা ব্যবহার করে সফল আঘাত করেছে।যা ভারী ও শক্তিশালী কংক্রিট বা মাটির স্তর ভেদ করতে সক্ষম।
এই স্থানগুলোতে থাকা ইরানের জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌচলাচলের জন্য ঝুঁকি তৈরি করেছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইরান কৌশলগত এই জলপথটি বন্ধ করে দেওয়ার পর এই বোমা হামলাটি চালানো হয়।
২০২২ সালে এয়ার ফোর্স টাইমস-এর একটি প্রতিবেদন অনুসারে, এই বোমাগুলোর প্রতিটির আনুমানিক মূল্য ছিল ২ লাখ ৮৮ হাজার ডলার। তবে এগুলো গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ফেলা ৩০ হাজার পাউন্ড (১৩৬০০ কেজি) ওজনের বোমার চেয়ে কম শক্তিশালী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেনি ঠিক কোন বোমা তারা হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ব্যবহার করেছে। তবে দুই ধরনের বোমা এই কাজে ব্যবহার করা যেতে পারে, জিবিইউ-২৮ এবং নতুন জিবিইউ-৭২ অ্যাডভান্সড ৫কে। এর মধ্যে জিবিইউ-৭২ ব্যবহার হওয়ার সম্ভাবনা বেশি।
২০২১ সালে প্রথম পরীক্ষা করা এই বোমাটি হলো একটি বড় জেডিএএম, যা স্যাটেলাইট এবং নেভিগেশন সিস্টেমের সাহায্যে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করতে পারে।
সূত্র : আরঅ্যারাবিয়া।
বাংলাদেশ সময়: ১৫:২৭:৪৩ ১৮ বার পঠিত