ফরিদপুরের ভাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের ভাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
শনিবার, ২৮ মার্চ ২০২৬



ফরিদপুরের ভাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) ভাঙ্গা থানায় কর্মরত এসআই মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভাঙ্গা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া এলাকার ঈদগাঁ মাঠের সামনে পাকা রাস্তার ওপর থেকে আজিজুল মাতুব্বর (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজুল মাতুব্বর পল্লীবেড়া গ্রামের ফজলুল হক মাতুব্বরের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৪ দশমিক ৫ গ্রাম।
ভাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪১:৫০   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ