জামালপুরে বন্য বানরের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী, দ্রুত উদ্ধারের দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বন্য বানরের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী, দ্রুত উদ্ধারের দাবি
সোমবার, ৩০ মার্চ ২০২৬



জামালপুরে বন্য বানরের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী, দ্রুত উদ্ধারের দাবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সিমলা বাজার এলাকায় একটি বন্য বানরের অব্যাহত তাণ্ডবে অতিষ্ঠ ও আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সাবেক চম্পা কলি সিনেমা হল সংলগ্ন এলাকায় বানরটির মারমুখী আচরণে শিশু ও সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে একটি বিশালাকার বন্য বানর লোকালয়ে অবস্থান করছে। খাবারের সন্ধানে এটি প্রায়ই বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে পড়ছে। শুধু খাবার চুরিই নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তছনছসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে বানরটি। এলাকাবাসীর অভিযোগ, বানরটি এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে।

​ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম পলাশ জানান, ​”বানরটি হুটহাট ঘরের ভেতরে ঢুকে খাবার নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে দাঁত খিঁচিয়ে কামড়াতে আসে। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে রান্নাঘরের সরঞ্জাম কিছুই নিরাপদ থাকছে না। আমরা এখন নিজেদের বাড়িতেই অনেকটা বন্দি অবস্থায় দিন কাটাচ্ছি।”

​বিশেষ করে বাড়ির আঙিনায় শিশুদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকরা সবসময় তটস্থ থাকছেন।

​সিমলা বাজার এলাকার বাসিন্দারা দ্রুত এই নিরাপত্তাহীনতা থেকে মুক্তি চান। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই বানরটিকে অক্ষত অবস্থায় আটক করে বনে বা নিরাপদ কোনো স্থানে সরিয়ে নেওয়ার জন্য বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

​এ বিষয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, সাধারণত কোনো বন্যপ্রাণী উন্মুক্ত অবস্থায় থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় না।

তিনি এলাকাবাসীকে পরামর্শ দিয়ে বলেন, বানরটিকে মারধর বা আতঙ্কিত করা যাবে না। বানরটিকে খাবার দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। ​খাবার না পেলে এটি নিজে থেকেই স্থান ত্যাগ করে অন্য কোথাও চলে যাবে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০৭   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুর আদালত চত্বর থেকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ