জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আগামী সেপ্টেম্বরে বসতে যাচ্ছে এশিয়ান গেমসের আসর। হকির সেই মর্যাদাপূর্ণ মঞ্চে জায়গা করে নেওয়ার মিশনে থাইল্যান্ডে শুরু হওয়া বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে আজ চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শেষ মুহূর্তের চরম নাটকীয়তা দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেও জয় নিয়ে মাঠ ছাড়তে ভুল করেনি কোচ অলিভার কার্টজের শিষ্যরা।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সহজ ছিল না। মাত্র ৪ মিনিটের মাথায় চি হুসানের ফিল্ড গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে দলকে সমতায় ফেরান ড্র্যাগ ফিকার আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ; ২০তম মিনিটে পিসি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেই আশরাফুল।

বিরতির পর আক্রমণ আরও ধারালো করে লাল-সবুজরা। যুব হকি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম জাতীয় দলের জার্সিতেও নিজের মুন্সিয়ানা দেখান। তৃতীয় কোয়ার্টারে দুর্দান্ত এক পিসি গোলে ব্যবধান ৩-১ করেন তিনি। চতুর্থ কোয়ার্টারের ৫৯তম মিনিটে দ্বীন ইসলাম ইমন গোল করলে ৪-১ ব্যবধানে বাংলাদেশের জয় যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই শুরু হয় আসল নাটকীয়তা।

ম্যাচ শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় চাইনিজ তাইপে। ৫৯তম মিনিটেই চি হুসান নিজের দ্বিতীয় গোল করেন। এর মাত্র ১৪ সেকেন্ডের ব্যবধানে পিসি থেকে আরও একটি গোল করে স্কোরলাইন ৪-৩ করে ফেলে তাইপে। ম্যাচের শেষ ৫০ সেকেন্ড চরম উত্তেজনা ছড়িয়ে দিলেও রক্ষণভাগ সামলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি নাগোয়া এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।
টুর্নামেন্টের একাধিকবারের চ্যাম্পিয়ন হিসেবে এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল লঙ্কানদের মুখোমুখি হবে লাল-সবুজ ব্রিগেড।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২৪   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান
পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ