মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরিদপুরে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরিদপুরে গ্রেফতার
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরিদপুরে গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি :

মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)কে ফরিদপুরের কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় ‌ গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ভোর আনুমানিক ৪টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাজবাড়ী সদর থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন মৃধাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা এবং হান্নান মৃধার ছেলে। তিনি রাজবাড়ী সদর থানার মামলা নম্বর-৩৭, তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২-এর একটি মাদক মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন মৃধা জানান, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১২:১৯:১৮   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ