প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না: জামায়াত সেক্রেটারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না: জামায়াত সেক্রেটারি
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না: জামায়াত সেক্রেটারি

শেরপুর ও বগুড়ার উপনির্বাচন দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

জামায়াত সেক্রেটারি বলেন, দুটি আসনে উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে মিছিল করেন দলটির নেতাকর্মীরা৷ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়৷

বাংলাদেশ সময়: ১৬:২০:৩৮   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ