আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



আজকের রাশিফল

আজ শনিবার, ১১ এপ্রিল ২০২৬। চাঁদ আজ মকর রাশিতে গোচর করবে। এর প্রভাবে ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ
কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। ভোগ-বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। অতিরিক্ত উদাসীনতায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা। ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে।

বৃষ
অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কোনও কারণে মনে ভয়ের সঞ্চার হবে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন বাড়ি তৈরি নিয়ে আলোচনা হতে পারে। আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভালো। আপনার কুমন্তব্যে সংসারে অশান্তির যোগ রয়েছে। কর্মস্থানে গভীর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে শান্তি মিলবে।

মিথুন
ব্যবহারে সম্মানপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা। সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সন্তানদের জন্য উদব্যস্ত হতে হবে। খুব কাছের কারও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে। বন্ধুর থেকে সাবধান থাকুন।

কর্কট
প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজে ব্যাঘাত আসতে পারে। আজ কারও অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি পেতে পারেন। স্ত্রীর উদ্যোগে ব্যবসায়ে সাফল্য পেতে পারেন।

সিংহ
চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ। অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে। আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে। আজ সকালের দিকে আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায় বেশি লোভ করবেন না। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন।

কন্যা
অংশীদারি ব্যবসায় লাভ বাড়তে পারে। বন্ধুর কোনও কাজের জন্য বিরক্তি আসতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। চিকিৎসার খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। আর্থিক সুবিধা পেতে পারেন। চুরি থেকে সাবধান থাকুন। কর্মস্থানে ব্যস্ততা বাড়তে পারে।

তুলা
নতুন কোনও কাজের ব্যবস্থা হবে। ব্যবসায় বাধা আসতে পারে। অফিসে সাহসের পরিচয় দিতে হবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কোনও ব্যবসা থেকে ভালো আয় হতে পারে। বাবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। কর্মচারী নিয়ে সমস্যা বাড়তে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা হতে পারে। প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে।

বৃশ্চিক
প্রেমে মানসিক আনন্দ পাবেন। আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। বিদেশে থাকা বন্ধুর সুখবর পেতে পারেন। ভালো কাজে নিরাশ হতে পারেন। কর্মস্থানে কাজের নৈপুণ্যের জন্য সুনাম অর্জন করতে পারবেন। ব্যবসায় অশান্তি বাধতে পারে। বুকের সমস্যা বাড়বে। আইনি সমস্যা আসতে পারে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন।

ধনু
বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে। শিল্পীদের জন্য ভালো সময়। প্রেমের জন্য অবসাদ আসতে পারে। ব্যবসায় লাভ বাড়বে। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। পরে থাকা কোনও কাজ করে ফেলুন। পেটের সমস্যায় ভুগতে হতে পারে। কারও ব্যবহার মনে আঘাত দিতে পারে। আজ জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা আছে।

মকর
কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে। নতুন কোনও কাজে প্রতি উৎসাহিত হবেন। হাতের কাজের জন্য সুনাম পেতে পারেন। ব্যবসায় চিন্তা থেকে মুক্তি পাবেন। আজ কারও কাছে খুব গুরুত্ব পাবেন। শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে। ভ্রমণে বিপদ বাড়তে পারে। ব্যয় বাড়তে পারে। আত্মীয়ের সঙ্গে তিক্ততা বাড়তে পারে।

কুম্ভ
প্রিয় জনের কোনও খবর না পেয়ে মন খারাপ হবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। মানসিক কষ্ট থাকবে আজ। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী নির্বাচনে সতর্ক থাকতে হবে।

মীন
বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমে অশান্তি বিচ্ছেদ ডেকে আনতে পারে। অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের আজ পড়াশোনায় মনোযোগ ভাব দেখা দিতে পারে। রক্তপাত বা হাড় ভাঙার শঙ্কা থাকায় সাবধানে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:০৩:২৯   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ