ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭এপ্রিল) বিকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এতে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর (মন্ত্রী পদমর্যাদা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-০১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
এছাড়া সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন এবং যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ অনেকে সভায় অংশ নেন।
সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, ফরিদপুরে একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধার, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণ এবং কৃষি ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে উত্থাপিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিকতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা আঞ্চলিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ সময়: ২১:৫৭:১৩   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ