ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় কুমার নদে ডুবে তাসনিম আলম তাজ (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজ ফরিদপুর তারার মেলা মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও গৃহিণী রূপা আক্তারের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে মেজ। তাদের বাড়ি ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটি লক্ষ্মীপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সমবয়সী বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই খেলতে গিয়ে অসাবধানতাবশত কুমার নদে পড়ে যায় তাজ। সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। পরে অন্য শিশুরা বিষয়টি পরিবারকে জানালে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, বাদ এশা কমলাপুর মাটিয়া গোরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০:০৮:৩৬   ২৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা দুই সন্তানের জনক, তিন সন্তান নিয়ে দিশেহারা স্বামী
সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ