আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



আজকের রাশিফল

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য দারুণ হতে পারে। রোমান্টিক সম্পর্কে চলতে থাকা ভুল বোঝাবুঝির অবসান হবে। শিল্পী ও কলাকুশলীদের কাজ ও আয় বৃদ্ধির যোগ রয়েছে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকার পারিবারিক প্রত্যাশা পূরণের দিন আজ। অসমাপ্ত শিক্ষা জীবনে গতি আসতে চলেছে। কর্মস্থল থেকে যানবাহন লাভের যোগ প্রবল। প্রত্যাশিত কাজে হবেন সফল। পারিবারিক সম্পত্তিতে মায়ের সাহায্য পাবেন।

মিথুন রাশি

বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। গণমাধ্যম কর্মীদের সরকারি সম্মাননা লাভের সুযোগ আসবে। ই-কমার্স এফ-কমার্সের ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে। পারিবারিক অশান্তি ভুলে সুদিন ফিরবে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকার আর্থিক ঝুঁকি কমে আসবে। ধার দেয়া কিছু টাকা আদায় হওয়ার প্রবল সম্ভাবনা। হোটেল-রেঁস্তোরা ব্যবসায়ীদের আয় বৃদ্ধির যোগ। বাড়িতে অতিথির আগমন হতে পারে। শ্যালক-শ্যালিকার বিবাহে টাকা দিতে হতে পারে।

সিংহ রাশি

হারানো সম্মান ফিরে পাবেন। কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ে বিনিয়োগ লাভবান করবে। আজ জীবনে স্ত্রীর পরামর্শে উপকৃত হতে পারবেন। সরকারী চাকরি লাভের সুযোগ আসবে।

কন্যা রাশি

সাংসারিক প্রয়োজনে অর্থ ব্যয় হতে চলেছে। প্রবাসীদের কর্মজীবনে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা। যানবাহনে সতর্কতা অবলম্বন করুন।

তুলা রাশি

আয় রোজগারে বেশ অগ্রগতি হবে। জটিল ও ঝামেলাপূর্ণ কাজে বন্ধুর সাহায্য পাবেন। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাথে চলতে থাকা মনোমালিন্য দূর করতে পারবেন। চাকরিজীবীদের রহস্যজনক উৎস থেকে আয়ের সুযোগ আসবে।

বৃশ্চিক রাশি

আজ কর্মস্থলে সফল হওয়ার দিন। শিক্ষার ক্ষেত্রেও বেশ অগ্রগতি হবে। নতুন চাকরির চেষ্টা হবে সফল। রোজগারের ক্ষেত্রে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য লাভের আশা। ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।

আরও পড়ুন: পুদিনা চা খেলে কী হয় শরীরে?

ধনু রাশি

উচ্চ শিক্ষায় সাফল্য আসতে চলেছে। বৈদেশিক বাণিজ্যে অগ্রগতি হবে। আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যবসা যারা করেন তারা লাভবান হবেন। ভাগ্য সহায় থাকাতে জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সুযোগ আসবে।

মকর রাশি

পাওনা টাকা আদায়ের প্রবল যোগ রয়েছে। ব্যবসায়ীক বিনিয়োগ করা ঠিক হবে না। কোনো কারণে আজ ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন রাস্তাঘাটে সাবধান হতে হবে। আইনগত জটিলতা থেকে রক্ষা পেতে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি

সাংসারিক জীবনে অগ্রগতি হবে। প্রিয়জনের সঙ্গে চলমান মনোমালিন্য দূর হওয়ার সম্ভাবনা। অংশীদারী ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ পাবেন। পাইকারি বাণিজ্যে লাভের যোগ। ব্যবসায় অগ্রগতির সময়।

মীন রাশি

আর্থিক অগ্রগতির ক্ষেত্রে বাধা আসবে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য নিতে পারেন। বিশস্ত কাজের লোকের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার আশা। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে আজ নিজেকে দূরে রাখুন।

বাংলাদেশ সময়: ১১:৫৫:১৫   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ