সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :“পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি সূচনা করা হয়।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম রাব্বানী (আর. এম. ও) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ্, মেডিকেল অফিসার ডা: সৌরভ চক্রবর্তী সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, সভায় বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। সভায় জানানো হয় যে, উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রতিটি ঘরে গর্ভবতী মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলাই এবারের মূল লক্ষ্য। গর্ভবতী মা ও শিশুদের সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে বছরব্যাপী সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
​স্থানীয় শাকসবজি ও দেশীয় ফলের মাধ্যমে কীভাবে স্বল্প খরচে পুষ্টির চাহিদা মেটানো যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। ​সভায় উপস্থিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “একটি জাতি কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে সেই জাতির শারীরিক ও মানসিক গঠনের ওপর। আমাদের এবারের অঙ্গীকার হলো—বাংলাদেশের কোনো ঘর যেন পুষ্টিহীনতায় না ভোগে। বৈষম্যমুক্ত পুষ্টিকর বাংলাদেশ গড়তে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৮:২৫:২২   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
সরকার শিল্প বর্জ্য পুনঃব্যবহার করে টেকসই শিল্পায়ন জোরদারের পরিকল্পনা করছে: শিল্পমন্ত্রী
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ