বাংলাদেশের সঙ্গে কৃষি, প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তিতে কাজে আগ্রহী বেলারুশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের সঙ্গে কৃষি, প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তিতে কাজে আগ্রহী বেলারুশ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



বাংলাদেশের সঙ্গে কৃষি, প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তিতে কাজে আগ্রহী বেলারুশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত কাসকো প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে বেলারুশ সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশ-বেলারুশ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উভয়পক্ষ কৃষি, প্রতিরক্ষা, বস্ত্র ও তৈরি পোশাক শিল্প, দক্ষ ও অদক্ষ শ্রমশক্তি রফতানি, তথ্যপ্রযুক্তি, ওষুধশিল্প এবং পাটখাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় করতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরেও গুরুত্বারোপ করেন।

এ সময় দুই পক্ষ একমত হন যে, পররাষ্ট্র দফতর পর্যায়ের পরামর্শ সভাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক প্রক্রিয়া আরও ঘন ঘন আয়োজন করা উচিত, যাতে অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে আলোচনা দ্রুততর হয় এবং সহযোগিতা আরও সম্প্রসারিত করা যায়।

বৈঠক শেষে উভয়পক্ষ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং আগামী বছরগুলোতে বাংলাদেশ-বেলারুশ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩৩   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ