ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর, ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক মাসুদা সুলতানা, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম কাইয়ুম জংগী, ফরিদপুর কাভার্ড ভ্যান ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জানান, “সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ মে মহান মে দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে এবং পরবর্তীতে জেলা পরিষদের কবি জসিমউদ্দীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:১৮   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ