কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯ এপ্রিল) ভোরে আদর্শ সদর উপজেলার উত্তর সূর্যনগর এলাকা থেকে এই মাদকের চালানটি উদ্ধার করা হয়। বিজিবির দাবি, জব্দ করা এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে তিনটার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির একটি টহল দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সূর্যনগর এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

১০ বিজিবি (কুমিল্লা ব্যাটালিয়ন) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই সফল অভিযান পরিচালিত হয়েছে। জব্দ করা ইয়াবাগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং তা বিধি মোতাবেক ধ্বংস বা নিষ্পত্তি করা হবে।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:২৫   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ