
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা আদর্শ গ্রামে শিশু শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার বীনা (কবিতা) ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ১১ নং গেরদা ইউনিয়নবাসী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উক্ত কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজি রিয়াজ, মুখ্য সমন্বয়ক জেবা তাহসিন, গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ জাকারিয়া, জুবায়ের হোসেন , গেট তাই ইউনিয়ন যুবদল নেতা কাকন মিয়া , মানবতার কল্যাণে ফরিদপুর সংগঠনের সভাপতি মোহাম্মদ সিয়াম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক এনামুল চৌধুরী , এস এম রফিকুল ইসলাম, ফরিদপুর সদর থানা বিএনপির সহ-সভাপতি হাজ্জাজ বিন ইউসুফ, নিহত কবিতার মাতা তাহমিনা বেগম কবিতার পিতা বাঁকা মিয়া , প্রমুখ। সভায় বক্তারা এই বর-বরচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন
এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান। বক্তারা সম্প্রতি সময়ে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ ব্যাপারে সরকারকে কঠোর হবার আহ্বান জানান। তারা বলেন ছয় বছরের শিশু কবিতা হত্যাকাণ্ডের বিচার না হলে। ভবিষ্যতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে । আমরা ধর্ষক ইসরাইলের ফাঁসি চাই।
একই সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি দাবি করি এ সময় কবিতার পিতা-মাতা তার কন্যার হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
বক্তারা বলেন ফরিদপুরে মাদককে এখন ভয়ানক একটা ব্যধিতে পরিণত হয়েছে। আর তাই মাদক নির্ভর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে।
উল্লেখ্য, এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ইসরাফিল মৃধার নাম উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কর্মসূচিতে গেরদা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে
বাংলাদেশ সময়: ১৫:৫০:০২ ৫১ বার পঠিত