জামালপুর এক্সপ্রেসের রুট পরিবর্তনের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুর এক্সপ্রেসের রুট পরিবর্তনের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ
সোমবার, ৪ মে ২০২৬



জামালপুর এক্সপ্রেসের রুট পরিবর্তনের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের রুট পরিবর্তন এবং সময়সূচি পুনর্বিন্যাসের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট বাজার স্টেশন এলাকায় ট্রেন আটকে ও রেললাইন অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অবরোধের ফলে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

​আন্দোলনরত সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা রেল প্রশাসনের কাছে মূলত তিনটি দাবি তুলে ধরে তারা বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে তার আগের রুট অর্থাৎ যমুনা সেতু (পূর্ব) হয়ে চলাচলের ব্যবস্থা করতে হবে। বর্তমান সময়সূচির কারণে ঢাকা থেকে ফিরতে গভীর রাত হয়ে যায়। তাই ট্রেনটি ঢাকা থেকে রাতে এবং জামালপুর থেকে ভোরে ছাড়ার দাবি জানানো হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেনটি চালু করে সেটির রুট উত্তরবঙ্গের সাথে সংযোগ স্থাপনে যমুনা সেতু (পশ্চিম) পর্যন্ত বর্ধিত করতে হবে বলে বিক্ষোভকারীরা দাবি তুলেছেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বর্তমান সময়সূচির অব্যবস্থাপনায় যাত্রীরা চরম নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন। তারা আরও বলেন, ​”ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে তারাকান্দিতে পৌঁছাতে বিকেল গড়িয়ে যায় এবং ফিরতি পথে ঢাকা পৌঁছাতে গভীর রাত হয়। মাঝরাতে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা এখন এই রুটে চলাচল করতে ভয় পাচ্ছেন।”

​কর্মসূচিতে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। যদি অতি দ্রুত রেল কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামীতে রেলপথ অনির্দিষ্টকালের জন্য অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে এবং তারা এখন রেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:১৯   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ