বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে: স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে: স্পিকার
সোমবার, ৪ মে ২০২৬



বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে: স্পিকার

বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের নির্বাচনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি আরো জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে আলাপকালে এ সব তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রয়েছে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুরসংখ্যক হজযাত্রী মক্কা ও মদিনায় গমন করেন। ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো দৃঢ় করে।’

সৌদি রাষ্ট্রদূতকে এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসির কার্যকরী ভূমিকা রাখার প্রস্তাব করেন তিনি।

সাক্ষাৎকালে উভয়েই দুই দেশের মধ্যে আন্তসংসদীয় সম্পর্ক জোরদারকরণ, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তারা চলমান মধ্যপ্রাচ্য সংকটে আমেরিকা ও ইরানের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:৪৭   ১১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ