উচ্ছেদ অভিযানে নাসিক কর্মীদের উপর হকারদের হামলার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » উচ্ছেদ অভিযানে নাসিক কর্মীদের উপর হকারদের হামলার অভিযোগ
সোমবার, ৪ মে ২০২৬



উচ্ছেদ অভিযানে নাসিক কর্মীদের উপর হকারদের হামলার অভিযোগ

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে নিয়োজিত কর্মীদের ওপর হকারদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন কর্মচারী আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে নগরীর চাষাঢ়া নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীর পরিচয় জানা গেছে।
এ ছাড়া হামলার সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সড়ক দখলমুক্ত করতে বিকেলে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশনের কর্মীরা। এ সময় নগরীর প্রেস ক্লাবের সামনে হকাররা মিছিল নিয়ে এসে উচ্ছেদকর্মীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন কর্মচারী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এটা হকারদের অত্যন্ত বাড়াবাড়ি। তাদের বিষয়ে আমরা চিন্তা করছি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলেছি।
সেই পর্যন্ত তারা যদি ধৈর্য না রাখে সেটা আইনের পরিপন্থি। আজ যেটা করেছে সেটা আইনের ব্যতয় ঘটিয়েছে। আমাদের কর্মচারীদের মারধর করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২৩:২৮:১৮   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ