নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু
সোমবার, ৪ মে ২০২৬



নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু

ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজ আসন ভবানীপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ভবানীপুর আসনে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোটে জিতেছেন।

এদিকে সোমবার (৪ মে) নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে। সেই সঙ্গে বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে।
’

পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানিয়ে তিনি আরো বলেন, ‘জনগণ বিজেপিকে বিপুল জনসমর্থন দিয়েছে এবং আমি তাদের আশ্বাস দিচ্ছি যে আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সব কিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সব স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।’

বাংলাদেশ সময়: ২৩:২৪:১৭   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ