ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

প্রথম পাতা » খেলাধুলা » ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
মঙ্গলবার, ৫ মে ২০২৬



ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

বৃষ্টির কারণে মাঠ ছিল কদমার্ক্ত। এতে ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে স্বাভাবিক খেলাটা কঠিন হয়ে পড়েছিল বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়দের।

তবে বৃষ্টিস্নাত দিনে ঠিকই জয় তুলে নিয়েছে কিংস। সেটিও কম নয়, বড় ব্যবধানেই।
প্রতিপক্ষকে উড়িয়ে ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে কিংস। মাঠ স্বাভাবিক থাকলে হয়তো ৪-০ ব্যবধানের জয়টা আরো বড় হতে পারত।

ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় গোলোৎসবের শুরুটা হয় একদম শুরু থেকেই। শুরুটা করেন রাকিব হোসেন।
ম্যাচের ৩ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন তিনি। সাদের অ্যাসিস্ট থেকে ডান প্রান্ত থেকে বুলেট গতির মাটি কামড়ানো শটে গোলটি করেন রাকিব। প্রথমার্ধে অবশ্য ওই এক গোলেই শেষ।

বিরতির পরে ব্রাদার্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিংস।
১৬ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে আরো তিন গোল দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৭২ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন দরিয়েলতন। সাদের ক্রস থেকে ডি-বক্স থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সেই গোলের রেশ কাটতে না কাটতেই এবার গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন দরিয়েলতন। বিপরীতে ম্যাচ শেষ হওয়ার ২ মিনিটে আগে ব্রাদার্সের জালে শেষ পেরেক মারেন সাব্বির হোসেন।
ডি-বক্স থেকে দুর্দান্ত শটে গোলটি করেন তিনি।

ব্রাদার্স আজ হারলেও ফাইনালে ওঠার সুযোগ তাদের থাকছে। সে জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল মোহামেডানের বিপক্ষে জিততে হবে তাদের। ম্যাচটি হবে ১২ মে কুমিল্লায়।

কুমিল্লাতেই আজ ৩-০ গোলের জয় পেয়েছে সাদাকালোরা। প্রতিপক্ষ রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালের আশা তারাও বাঁচিয়ে রেখেছে। মোহামেডানের হয়ে জোড়া গোল করেছেন জুয়েল মল্লিক। অন্যটি করেছেন সৌরভ দেওয়ান।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০০   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ