রবিবার, ২৪ মে ২০২৬

১৪০৩ টি পরিবারের মাঝে ফরিদপুর জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৪০৩ টি পরিবারের মাঝে ফরিদপুর জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ
রবিবার, ২৪ মে ২০২৬



১৪০৩ টি পরিবারের মাঝে ফরিদপুর জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে গরিব ও অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আজ রবিবার ‌
২৪ মে ২০২৬ সকাল ১১:৩০ মিনিটে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া ফরিদপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, এ সময় মোট ১৪০৩টি পরিবারের মাঝে চিকিৎসা, মিলাদসহ বিভিন্ন খাতে জনপ্রতি ১০০০ থেকে ২০০০ টাকা করে মোট ২২ লাখ ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপকারভোগীরা জেলা পরিষদের এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৩৮   ৩৬৮ বার পঠিত