শিবগঞ্জে নদীতে গোসলে নেমে তলিয়ে গেল দুই ভাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিবগঞ্জে নদীতে গোসলে নেমে তলিয়ে গেল দুই ভাই
রবিবার, ৩১ মে ২০২৬



শিবগঞ্জে নদীতে গোসলে নেমে তলিয়ে গেল দুই ভাই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে অষ্টম শ্রেণী পড়ুয়া সাফি ও জুবায়ের নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ি ঘাটে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) ও কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)।

স্থানীয় বাসিন্দা, উদ্বারকারী, প্রতিবেশী, নিহতের স্বজন সূত্রে জানা যায়, এক চাচার সঙ্গে চার চাচাতো ভাই মিলে নদীতে গোসল করতে যায়। এসময় সাফি ও জুবায়ের নদী আগেই নেমে পড়ে এবং পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাদের মরদেহ উদ্বার করে। নিহত সাফি রানহাটি উচ্চ বিদ্যালয়ে ও জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতো। তারা দুজনই সাঁতার জানতো না বলে জানায় পরিবারের সদস্যরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুপুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি মতিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:০৯   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ