বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা

প্রথম পাতা » খেলাধুলা » বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা
শনিবার, ১৩ জুন ২০২৬



বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা। টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–১ গোলে ড্র করে স্বাগতিক দলটি। এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিল তারা।

এবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে পয়েন্টের মুখ দেখল কানাডা। ২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত ২টা ৪১ মিনিটে বসনিয়ার গোল শোধ করে কানাডা। খেলা শুরুর ১টা ২৫ মিনিটে কর্নার থেকে হেডে কানাডার জালে গোল করেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ।

স্বাগতিক কানাডার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে বিরতিতে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। ২১ মিনিটে জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বলকান অঞ্চলের দেশটি। লুকিচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই প্রথম গোল।

ফুটবলে কানাডা মূলত আইস হকি শক্তি হিসেবে বেশি পরিচিত। কিন্তু বিশ্বকাপে তাদের ইতিহাস খুবই দুর্বল। ১৯৮৬ সালের পর ২০২২ সালে বিশ্বকাপ খেলেছিল তারা। আর এবার সহ-আয়োজক হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র দুইটি গোল করেছে দলটি এবং কখনো গ্রুপ পর্বও পার হতে পারেনি।

এবার ঘরের দর্শকের সামনে সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েছে কানাডা। দলটির সাবেক কোচ স্টিফেন হার্ট মনে করেন, বর্তমান স্কোয়াডে সেই সক্ষমতা আছে। তার মতে, ইউরোপের শীর্ষ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে খেলা অভিজ্ঞ খেলোয়াড়দের কারণে দলটি আরও শক্তিশালী হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৯:৩৩   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ