আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী
শনিবার, ১৩ জুন ২০২৬



আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী

আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেয়াই আমাদের মূল ভাবনা হওয়া উচিত বলে মন্তব্য করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, তারপর অন্যকে ভালো হওয়ার আহ্বান জানাতে হবে।

শনিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে যে সমাজে বসবাস করছি, সেটি অতীত প্রজন্মের কাছ থেকে পাওয়া। তারা ভালো কাজ করেছেন বলেই আজ আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজে বসবাস করার সুযোগ পেয়েছি। সমাজে কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

এখন আমাদের দায়িত্ব হলো যারা সমাজের জন্য ভালো কাজ করছেন, তাদের সম্মানিত করা এবং আগামী প্রজন্মের জন্য ইতিবাচক কিছু রেখে যাওয়া বলেও মন্তব্য করেন তিনি।

নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমরা যে যেই অবস্থানে আছি, সেখান থেকেই সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই সমাজ আমাদের, এই পৃথিবীও আমাদের। অতীত থেকে আমরা যা পেয়েছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার চেয়ে ভালো কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।’

অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি হাজী আমিন উর রশিদ ইয়াছিন সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এর আগে বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা এবং সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিককেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি গুণীজন সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদেরও সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৪৭   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ