ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১৪ জুন ২০২৬



ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ ঐতিহাসিক বারোচালা স্থাপনা ও সংরক্ষণ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, বারোচালা এলাকাটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত একটি স্থান ও মন্দির শ্রেণির সম্পত্তি। সেখানে মার্কেট নির্মাণের জন্য পৌরসভার দেওয়া অনুমোদন সম্পূর্ণ বেআইনি।

তিনি বলেন, এ ধরনের কোনো প্রকল্প বাস্তবায়নের আগে জেলা প্রশাসনের অনুমতি নেয়া বাধ্যতামূলক।

একই সঙ্গে তিনি জেলার পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, সহযোগী অধ্যাপক আশীষ কুমার হালদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু, পাবলিক প্রসিকিউটর মো. মাহেব হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা জামান, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী, বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক কারবার প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, চুরি-ডাকাতি রোধ, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি, সড়ক শৃঙ্খলা, নদীপথের নিরাপত্তা, সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা হয়।

এছাড়া যুবলীগ নেতা সৈয়দ মিলনের পাঁচতলা ভবনের নকশা অনুমোদনের বিষয় এবং ঐতিহাসিক বারোচালা স্থাপনা সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব পায়।

বাংলাদেশ সময়: ১৬:২২:১২   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
স্পেন-মরক্কোর সংকটে কলকাঠি নেড়েছে ইসরাইল
জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা
মোটরসাইকেল ও বিদেশ যাওয়ার টাকা না পেয়ে যুবকের বিষপান, ২০ দিন পর মৃত্যু
মাদারগঞ্জের সেই প্রতারক শিরিনা অবশেষে আদালতের কাঠগড়ায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ