মেহেরপুর সীমান্তে ৪ জনের পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী

প্রথম পাতা » খুলনা » মেহেরপুর সীমান্তে ৪ জনের পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী
শুক্রবার, ১৯ জুন ২০২৬



মেহেরপুর সীমান্তে ৪ জনের পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী

মেহেরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চারজনকে পুশইনের (জোরপূর্বক অনুপ্রবেশ) চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধায় পণ্ড হয়েছে। বর্তমানে ওই চার ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) কাঁটাতারের এপারে আটকে আছেন।

শুক্রবার (১৯ জুন) ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকায় ১১৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, ভোরে সীমান্তের শূন্যরেখার ওপারে এক পুরুষ ও তিন নারীকে দেখতে পান তারা। একপর্যায়ে তাদের বাংলাদেশের ভেতরে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি কঠোর অবস্থান নিলে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।

খালপাড়া গ্রামের বাসিন্দারা জানান, সকালে সীমান্ত এলাকায় ওই চারজনকে দেখতে পেয়ে বিজিবির সহযোগিতায় তাদের অনুপ্রবেশ প্রতিহত করেন তারা। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে আগামীতেও বিজিবির সঙ্গে একত্রে কাজ করার কথা জানান স্থানীয়রা।

জানা গেছে, পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও সীমান্তের শূন্যরেখার কাছাকাছি সতর্ক অবস্থানে রয়েছেন। আটকে পড়া চারজনের পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি। তাদের যে এলাকায় আটকে রাখা হয়েছে, তার ওপাশে ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত।

সার্বিক বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, ‘ভোরে মেহেরপুর সীমান্তে চারজনের পুশইন চেষ্টা প্রতিহত করা হয়েছে। যেকোনো পরিস্থিতি এড়াতে সীমান্তে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।’

বাংলাদেশ সময়: ১৬:১৫:০৯   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ