ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম
শুক্রবার, ২৬ জুন ২০২৬



ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে শহরতলীর পশরায় নারী উন্নয়ন ফোরামের নিজস্ব অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

নারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সমাজ সেবা অধিদপ্তরের মহা পরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদিকুল হক,সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া , জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদ্দৌস ও নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “বৈশ্বিক মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং গবাদি পশু বিতরণের উদ্যোগ উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫৬ টি গরু ও গো খাদ্য বিতরণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজ সেবা অধিদপ্তর ও নারী উন্নয়ন ফোরাম।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:২৯   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ