সপ্তাহের ব্যবধানে সদরপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি, ফুটবল উন্মাদনায় মুখর জনপদ

প্রথম পাতা » খেলাধুলা » সপ্তাহের ব্যবধানে সদরপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি, ফুটবল উন্মাদনায় মুখর জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬



সপ্তাহের ব্যবধানে সদরপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি, ফুটবল উন্মাদনায় মুখর জনপদ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে দুটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ দুই আয়োজন ঘিরে পুরো উপজেলায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

গত ১৯ জুন শুক্রবার ব্রাজিল সমর্থকরা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেন। সবুজ-হলুদ পতাকা, জার্সি, ব্যানার ও বাদ্যযন্ত্রের তালে তালে বিপুলসংখ্যক সমর্থকের অংশগ্রহণে র‌্যালিটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর ঠিক এক সপ্তাহ পর আজ শুক্রবার (২৬ জুন) আর্জেন্টিনা সমর্থকরা আগের আয়োজনকে ছাপিয়ে আরও ব্যতিক্রমধর্মী ও চমকপ্রদ র‌্যালির আয়োজন করেন। নীল-সাদা পতাকা, বিশালাকার ব্যানার, নানা সাজসজ্জা এবং বিপুলসংখ্যক সমর্থকের অংশগ্রহণে র‌্যালিটি এক উৎসবের রূপ নেয়।

আর্জেন্টিনা সমর্থকদের দাবি, অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ও আয়োজনের দিক থেকে এটি দক্ষিণবঙ্গের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের সর্ববৃহৎ র‌্যালি। র‌্যালিতে বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে তরুণ ও কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়দের মতে, বিশ্ব ফুটবলকে ঘিরে সদরপুরে এমন প্রাণবন্ত আয়োজন কেবল খেলাপ্রেমই নয়, সামাজিক সম্প্রীতি ও উৎসবমুখর সংস্কৃতিকেও নতুন মাত্রা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে দুই দলের সমর্থকদের শান্তিপূর্ণ ও বর্ণাঢ্য র‌্যালি এখন সদরপুরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০২:৩৮   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ