কালকিনিতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ৪ ঘণ্টার অভিযান,৫টি ড্রেজার জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ৪ ঘণ্টার অভিযান,৫টি ড্রেজার জব্দ
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬



কালকিনিতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ৪ ঘণ্টার অভিযান,৫টি ড্রেজার জব্দ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। আজ উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন আটক করা হয়েছে।

​প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও, খাসের হাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানের খবর টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত অপরাধীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​পরবর্তীতে আটককৃত ড্রেজারগুলো জব্দ করে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নূর ইসলাম-এর জিম্মায় দেওয়া হয়েছে।

​এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও ব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:০৮:১৭   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ