
জামালপুর প্রতিনিধি : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (০৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার।
অনুষ্ঠানে পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পান ইউসুফ আলী, শ্রেষ্ঠ কৃষক হিসেবে সমবায়ী সদস্য সম্মাননা পান হুমায়ুন কবীর খান।
অনুষ্ঠানে পল্লী উদ্যোক্তা হিসেবে আকলিমা খাতুনের হাতে বিশেষ ঋণের চেক তুলে দেওয়া হয় এবং হেলেঞ্চাবাড়ি মহিলা পল্লী উন্নয়ন দলের ৮ জন সদস্যের মাঝে সর্বমোট ৩ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।
”উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ—এই লক্ষ্য অর্জনে তৃণমূল পর্যায়ে পল্লী সমবায় ও ঋণের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি বলে বক্তারা তাদের বক্তব্যে গুরুত্বরোপ করেন।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:২৮ ৩ বার পঠিত