
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নগরকান্দা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তারা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা থানা সার্কেল মোহাম্মদ ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর ৬ জুলাই সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়। এ উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ উন্নয়ন, সমবায় এবং আত্মকর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:৫৬ ১০ বার পঠিত