গ্রাহকের অকাল মৃত্যুতে পরিবারের পাশে বেস্ট ইসলামী লাইফ, চেক হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রাহকের অকাল মৃত্যুতে পরিবারের পাশে বেস্ট ইসলামী লাইফ, চেক হস্তান্তর
সোমবার, ৬ জুলাই ২০২৬



গ্রাহকের অকাল মৃত্যুতে পরিবারের পাশে বেস্ট ইসলামী লাইফ, চেক হস্তান্তর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বীমা গ্রাহকের আকস্মিক মৃত্যুর পর তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ে বীমা দাবির চেক প্রদান করেছে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

​সোমবার (৬ জুলাই) দুপুরে পোগলদিঘা ইউনিয়নের মুনারপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মরহুম দুই গ্রাহকের মনোনীত নমিনির হাতে ৮০ হাজার ও ২ লাখ ৯০ হাজার টাকার দুটি চেক হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক হস্তান্তর করেন।

​সরিষাবাড়ী উপজেলার আরামনগর শাখার ইনচার্জ মোঃ রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগ, বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামাল, ঘাটাইল সদর জোনাল ইনচার্জ মোঃ শিবলু মিয়া, জামালপুর জোনাল অফিসের জুনিয়র অফিসার (ক্যাশ) মোঃ আল আমিন,সরিষাবাড়ী আরামনগর শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) মোঃ রাকিব হাসানসহ আরো অনেকেই।

সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামাল জানান, ​”বীমা শুধু একটি পলিসি নয়, এটি বিপদের সময়ে পরিবারের সবচেয়ে বড় ভরসা। গ্রাহক যখন প্রিমিয়াম জমা দেন, তখন তিনি একটি বিশ্বাসের ওপর বিনিয়োগ করেন। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার রেকর্ড সময়ের মধ্যে বেস্ট ইসলামী লাইফ এই দাবি পরিশোধ করেছে। গ্রাহকের মৃত্যুর পর এই অর্থ শোকসন্তপ্ত পরিবারটির ভবিষ্যৎ পথচলাকে কিছুটা হলেও সহায়ক হবে।

​চেক গ্রহণ করার পর মরহুমা শিউলি বেগমের স্বামী কান্নাজড়িত কণ্ঠে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কোম্পানি তাদের কথা রেখেছে। স্ত্রী কষ্ট করে একটা বীমা করেছিলো। কয়েকটি কিস্তি (পলিসি) দেওয়ার পরই সে মারা যায়। কোনো রকম হয়রানি ছাড়াই দ্রুত টাকা বুঝিয়ে দিয়েছে, তা আমাদের বেঁচে থাকার নতুন সাহস জোগাবে।”

​উল্লেখ্য, মরহুম গ্রাহক শিউলি বেগম ও লিটন মিয়া কয়েক বছর আগে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে জীবন বীমা পলিসি গ্রহণ করেছিলেন। তাদের অকাল মৃত্যুর পর সকল নিয়ম ও প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই কোম্পানি তাদের মনোনীত নমিনির কাছে এই দাবি নিষ্পত্তি করলো।

বাংলাদেশ সময়: ২৩:৪০:১৯   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ