বুকে কোরআন জড়িয়ে মায়ের বাড়ি ছাড়ার ভাইরাল ভিডিও নেপথ্যে আসল রহস্য ফাঁস!

প্রথম পাতা » ছবি গ্যালারী » বুকে কোরআন জড়িয়ে মায়ের বাড়ি ছাড়ার ভাইরাল ভিডিও নেপথ্যে আসল রহস্য ফাঁস!
শুক্রবার, ১০ জুলাই ২০২৬



বুকে কোরআন জড়িয়ে মায়ের বাড়ি ছাড়ার ভাইরাল ভিডিও নেপথ্যে আসল রহস্য ফাঁস!

জামালপুর প্রতিনিধি: সম্প্রতি জামালপুরের সরিষাবাড়ীতে ছেলেকে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মা রাশেদা বেগমকে বাড়ি থেকে বের করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্রভাবে ভাইরাল হয়েছে। বুকে কোরআন শরীফ জড়িয়ে কাঁদতে কাঁদতে মায়ের বাড়ি ছাড়ার এই দৃশ্যটি লাখো নেটিজেনের হৃদয় ভাঙলেও, অনুসন্ধানে বেরিয়ে এসেছে এর পেছনের এক ভিন্ন ও চাঞ্চল্যকর সত্য। ভুক্তভোগী পরিবারের দাবি— এটি কোনো নির্মম সন্তান কর্তৃক মাকে বের করে দেওয়ার ঘটনা নয়, বরং সৎ ও নিজের সন্তানদের বঞ্চিত করে মায়ের সম্পত্তি ও পেনশনের টাকা হাতিয়ে নিতে মামাদের সাজানো এক চরম নাটক।

​পারিবারিক সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি টাঙ্গাইলের রাশেদা বেগমকে বিয়ে করেন। রাশেদার গর্ভে রাশেদুল ইসলাম রাশেদ নামে এক ছেলের জন্ম হয়।

​অভিযুক্ত ছেলে রাশেদ, তার সৎ ভাই জাহাঙ্গীর এবং গ্রামবাসীদের সূত্রে জানা যায়, ১৯৯২ সালে জেএফসিএল প্রতিষ্ঠার সময় প্রথম পক্ষের স্ত্রীর বাবার বাড়ির সম্পত্তি বাবদ ২৫,০০০ টাকা পাওয়া যায়। প্রথম পক্ষের সন্তানেরা ছোট থাকার সুযোগে রাশেদা বেগম তার স্বামীকে বুঝিয়ে সেই টাকার সাথে আরও টাকা যোগ করে বাবার বাড়ি কেন্দুয়া এলাকায় ৮ বিঘা জমি কেনেন। জমি কেনার দায়িত্বে ছিলেন রাশেদা বেগমের বাবা আরফান আলী সরকার। কিন্তু তিনি জামাতার বিশ্বাসের সুযোগ নিয়ে প্রথম পক্ষের দুই মেয়েকে সম্পূর্ণ বঞ্চিত করেন এবং নিজের মেয়ে রাশেদার নামে ৪ বিঘা, প্রথম পক্ষের ছেলে জাহাঙ্গীর ও নাতি রাশেদের নামে ৩ বিঘা এবং জামাতার নামে সামান্য জমি কেনেন।

​জমি কেনার পর থেকেই রাশেদা বেগমের ভাইয়েরা (মামারা) সেই জমি নিজেদের দাবি করে চাষাবাদ করে আসছেন। শুধু তাই নয়, রাশেদার পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় অর্ধকোটি টাকা মূল্যের দুই বিঘা জমির এক বিঘা তার ভাইয়েরা নিজেদের নামে রেখে দিয়েছেন।

​মোজাম্মেল হকের মৃত্যুর পর তার পেনশনের ৪ লাখ টাকা এবং প্রতি মাসের ১৮,০০০ টাকা বেতনও রাশেদা বেগম একাই ভোগ করছেন, যাতে সৎ সন্তানেরা নিজেদের মা মনে করে লিখিত অনুমতি দিয়েছেন। সন্তানদের অভিযোগ— মায়ের সাথে তাদের কোনো বিবাদ নেই; বরং বিবাদ বাধিয়ে রেখেছেন মামারা, বিশেষ করে বড় মামা ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আহাম্মেদ আল ফরিদ। ভাগিনারা তাদের নিজেদের নামের সম্পত্তি বিক্রি করতে গেলে চেয়ারম্যান ফরিদ ও তার ভাইয়েরা বাধা দেন এবং নামমাত্র মূল্যে তাদের কাছে বিক্রি করতে হুমকি দেন।

​কান্নাজড়িত কণ্ঠে কোরআন বুকে নিয়ে রাশেদা বেগমের বাড়ি ছাড়ার ঘটনাটিকে সম্পূর্ণ সাজানো নাটক বলে দাবি করেছেন ছেলে রাশেদুল ইসলাম। তিনি জানান, ​”সেদিন মামারাই আমাদের বাড়িতে এসে মাকে ইচ্ছাকৃতভাবে ভুল বুঝিয়ে নিয়ে গেছেন। মাকে নিজেদের জিম্মায় রাখলে মামাদের বড় লাভ। একদিকে মায়ের সম্পত্তি তারা ভোগ করতে পারবেন, অন্যদিকে প্রতি মাসে মায়ের কাছে আসা পেনশনের মোটা অঙ্কের নগদ টাকাও তারা হাতিয়ে নিতে পারবেন।”

​প্রথম পক্ষের ছেলে জাহাঙ্গীর আলম আক্ষেপ করে বলেন, ​”রাশেদা বেগম আমার সৎ মা হলেও তাকে আমরা কখনো আলাদা করে দেখিনি। বাবার পেনশনের টাকাও তাকে আমরা দিয়ে দিয়েছি। আমরা চাই মা ভুল বুঝতে পেরে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা তাকে মায়ের মমতায় আজীবন আগলে রাখতে চাই।”

বর্তমানে এই ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সন্তানেরা সামাজিক সম্মানহানি এবং মামাদের এই নোংরা চক্রান্তের বিরুদ্ধে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মায়ের দায়ের করা মামলার ভিত্তিতেই অভিযুক্ত রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধী যেই হোক, আইনের মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:০২   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ